গত ২৪ ঘণ্টায় কুমিল্লার সদর উপজেলায় নতুন করে ১০ জনের নমুনা করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিটি কর্পোরেশনে ২ জন, মুরাদনগর উপজেলায় ৩ জন, লাকসাম উপজেলায় ২ জন, দেবিদ্বার ্উপজেলায় ২ জন এবং মনোহরগঞ্জ উপজেলায় ১ জন। এ সময়ে ২ হাজার ৭৬৬ জনের নমুনা পাঠালেও নমুনার ফলাফল পাওয়া গেছে ২ হাজার ৩৩৭ জনের।
এ নিয়ে ১ জন ডাক্তারসহ মোট আক্রান্তের সংখ্যা ১০৮ জন। এ সময় মারা গেছে ৪ জন এবং মোট সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ২৬ জন।
কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামন এ তথ্য জানিয়েছে।





