গত ২৪ ঘন্টায় কুমিল্লায় নতুন করে ১৫ করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিটি কর্পোরেশনে ২ জন, মুরানগরে ৭ জন, লালমাই উপজেলায় ২ জন এবং দেবিদ্বার উপজেলায় ৪ জন। কুমিল্লা মেডিকেল কলেজের পি সি আর ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষার পর এদের করোনা ভাইরাস শনাক্ত হয়। পি সি আর ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।
এ নিয়ে জেলায় করোনা ভাইরাস মোট আক্রান্তের সংখ্যা ১৪৯ জন এবং জেলায় করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৭ জন বলে জানিয়েছে কুমিল্লা সিভিল সার্জন কার্য্যালয়।





