কুমিল্লার দেবিদ্বারে পাঁচ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুুল ইসলামের নেতৃত্বে গঠিত তদারকি টিম কর্তৃক বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত দেবিদ্বার উপজেলার নিউমার্কেট বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
ভোক্তা অধিকার বিরোধী কর্মকা-ের কারণে তাদের এ জরিমানা করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদকরণ, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাবের সদস্য, বাজার ব্যবসায়ী সমিতি ও দেবিদ্বার থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুুল ইসলাম।





