কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে ২৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে ২৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি, ২০২০

কুমিল্লায় অভিনব কায়দায় পাচার কালে ২৫হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ। এসময় একটি মাইক্রোবাসসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার সকালে কুমিল্লা পুলিশ সুপার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজার টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেটের একটি চালান মাইক্রোবাসের করে কুমিল্লার দিকে আসছে এমন তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ আলেখারচর বাইপাসে অবস্থান নেয়। এক পর্যায়ে মাইক্রোবসাটি আলেখারচরে আসলে তাকে আটক করে। মাইক্রোবাসের নিচ থেকে চুম্বক বাধা ৭টি প্যাকেট থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার থেকে ৪জন মাদক ব্যবসায়ীকে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বলেও সংবাদ সম্মেলনে জানাানো হয়। তাদের আদালতে সপোর্দ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads