দুর্ঘটনা

কুমিল্লায় প্রাইভেটকার চাপায় দুইজন নিহত

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১১ মার্চ, ২০২২

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকার প্রাইভেটকার চাপায় দুই শিশু নিহত হয়েছে।

নিহতরা হলেন, বুড়িচং উপজেলার শাহদৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল হোসেন (১৬) ও একই এলাকার বিল্লাল হোসেনর ছেলে মোঃ আনিস (৫)। আজ শুক্রবার (১১ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, সেলুনে চুল কেটে মহাসড়ক পার হয়ে বাড়ী যাওয়ার পথে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার চাপা দেয়। এতে ঘটনাস্থলে রবিউল হোসেন মারা যায়। হাসপাতালে নেয়ার আনিস মারা যায়। নিহতের মরদের উদ্ধার করেছে পুলিশ।দূর্ঘটনার পর প্রাইভেটকার ও চালককে আটক করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads