কোভিড-১৯ সংক্রমনের কারনে লকডাউনে কর্মহীন হয়ে অসহায় ৩শত পরিবারের মুখে হাসি ফুটিয়ে দিলো ইউনাইটেড ষোলনল। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার স্বেচ্ছাসেবীমূলক সংগঠন ইউনাইটেড ষোলনলের উদ্যোগে ৩শত পরিবারের মাঝে ঈদ বাজার তুলে দেয়া হয়েছে।
আজ সোমবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারাসার উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় এই পরিবারের জন্য বিনামূলে ঈদ বাজারের আয়োজন করা হয়। ঈদ বাজার থেকে ঘুরেঘুরে অসহায় পরিবারগুলো তাদের প্রয়োজন মতো চাল, ডাল, তেল, চিনি, লবন, সেমাই বিনামূল্যে নিয়েছে।
বিনামূল্যে এই ঈদ বাজার সামগ্রী পেয়ে অসহায় পরিবারগুলোর মাঝে ফুটে উঠেছে আনন্দের হাসি।
বিতরণ পূর্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন, ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, সমাজ সেবক আলমগীর হোসেন, হাজী নোয়াব আলী। স্বেচ্ছাসেবকদের মাঝে বক্তব্য রাখেন মোঃ হাসান ও মোঃ নূর কাউছার।





