কুমিল্লায় সমগ্র বাংলাদেশ হালকা মোটরযান চালক শ্রমিক ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে কুমিল্লা আলেখারচরে একটি পার্টি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমগ্র বাংলাদেশ হালকা মোটরযান চালক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাইফুল ইসলাম শাহীন।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল,অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশন বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়া, বাংলাদেশ হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শাহ আলম ফিরোজী, বাংলাদেশ হালকা মোটরযান চালক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা মিজানুর রহমান মিজান, একতাবদ্ধ রেন্ট এ কারের উপদেষ্ঠা আল খোমেনীসহ আরো অনেকে।
মতবিনিময় ও আলোচনা সভায় সমগ্র বাংলাদেশের অনলাইন ভিত্তিক হালকা মোটরযান রেন্ট এ কার গ্রুফ প্রতিষ্ঠাতাগন উপস্থিত ছিলেন। এসময় বক্তারা তাদের সংগঠনের বিভিন্ন দিক ও সমস্যা তুলে ধরে তার প্রতিকারের কথা বলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লার একতাবদ্ধ রেন্ট এ কার গ্রফের প্রতিষ্ঠা সভাপতি ছিদ্দিকুর রহমান সুমন।





