কুমিল্লায় ৩৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ওই দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার গভীর রাতে পৃথক দুইটি অভিযানে চালিয়ে ওই ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আজ বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার কোতয়ালী থানার গাজীপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে শাহীন ও সদর দক্ষিণ থানার মুড়াপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে জসিম উদ্দিন।





