কুমেক হাসপাতালে করোনায় একজন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশ

কুমেক হাসপাতালে করোনায় একজন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ জুলাই, ২০২০

করোনার ভাইরাসের হটস্পট কুমিল্লায় করোনা পজেটিভ ও করোনা উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বাড়ছে। একই সাথে বাড়ছে সংক্রমণের সংখ্যাও । গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন ও করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই পুরুষ। জেলায় এই পর্যন্ত করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১২১ জন।

বর্তমানে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ১১৮ জন। এ দিকে গতকাল করোনা পজেটিভ সনাক্ত হয়েছে ৮৬ জনের। জেলায় সর্বমোট করোনা পজেটিভ ৪ হাজার ৩১০ জন। এই পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ২ হাজার ২১৭ জন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন কাছ থেকে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads