কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

ফাইল ছবি

জাতীয়

কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুলাই, ২০২০

গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজেটিভ নিয়ে ১ জন ও করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ১১৩ জন। এদের মাঝে ৪৩ জন করোনা পজেটিভ এবং ৭০ জন করোনা উপসর্গ। ৫৭ জন করোনা পজেটিভ রোগীর মাঝে ৪০ জন পুরুষ ও ১৭ জন মহিলা। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) করোনা পজেটিভ নিয়ে ভর্তি আছেন ৭ জন পুরুষ ও ১ জন মহিলা। এ দিকে গতকাল করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৪৯ জনের। জেলায় সর্বমোট করোনা পজেটিভ ৪ হাজার ৮১৪ জন। জেলায় এই পর্যন্ত করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১২৮ জন। এই পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ২ হাজার ৭৩৩ জন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন কাছ থেকে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads