কুমেক হাসপাতালে প্লাজমা থেরাপি কার্যক্রমের উদ্বোধন

ফাইল ছবি

সারা দেশ

কুমেক হাসপাতালে প্লাজমা থেরাপি কার্যক্রমের উদ্বোধন

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১১ জুলাই, ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাজমা থেরাপি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সময় করোনা জয়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল প্লাজমা ডোনেট করেন।

শনিবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ল প্লাজমা থ্যারাপী কার্যক্রমের উদ্বোধন করেন, কুমিল্লা- ৬ (সদর) আসেন সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়েল মাধ্যম জুমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, বিএমএ জেলা সভাপতি ডা. বাকী আনিছ, সাধারন সম্পাদক আতাউর রহমান জসিম ও প্লাজমা বিভাগের প্রধান অধ্যাপক ডা.মিজানুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আবাসিক চিকিৎসক ডা. আবদুল আউয়াল সোহেল।

উল্লেখ্য, গত ৩ জুন কুমিল্লা মেডিকেল কলেজে ১০ টি আইসিইউ সহ ১৫৫ বেডের করোনা ইউনিট চালু করা হয়। বর্তমানে এ ইউনিটে ১৮ টি আইসিইউ বেড রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads