কুলাউড়ায় ইউএনওর বাসভবনে আনসার মোতায়েন

কুলাউড়ায় ইউএনওর বাসভবনে আনসার মোতায়েন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কুলাউড়ায় ইউএনওর বাসভবনে আনসার মোতায়েন

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ সেপ্টেম্বর, ২০২০

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নিরাপত্তার জন্য তার সরকারী কোয়েটারের বাসভবন মায়াবন বিল্ডিংয়ে পাহরার জন্য ৪ জন সশস্ত্র আনসার সদস্যকে মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে ইউএনও বাসার প্রধান ফটকে সশস্ত্র আনসার সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত আছেন।

কুলাাউড়া উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশে ও সিলেট রেঞ্জের পরিচালকের তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলা কমান্ডার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ৪ জন সশস্ত্র আনসার সদস্যকে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে নিয়োজিত করেন।

আনসার মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত থেকেই আমার বাস ভবনের সামনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads