কুলাউড়ায় ভারতীয় অস্ত্রসহ আটক ২

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুলাউড়ায় ভারতীয় অস্ত্রসহ আটক ২

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ মার্চ, ২০২০

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়াইছড়া সীমান্তবর্তী চা-বাগান এলাকা থেকে ভারতীয় অস্ত্রসহ দু’জনকে আটক করেছে বিজিবি।

বুধবার ০৪ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মুড়াইছড়া চা-বাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

বিজিবি সূত্রে জানা যায়, মুড়াইছড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নাজমুল হাসানের নেতৃত্বে বিজিবি সদস্য নুরুল আমিন, সাইফুল ইসলাম ও মনিরুজ্জামান টহলের দায়িত্বে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মুড়াইছড়া চা-বাগান এলাকায় ভারতীয় ইয়ারগান (নতুন) ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ কুকিজুড়ী পানপুঞ্জির বাসিন্দা ইউট (২৫) ও তার সহযোগি সিএনজিচালক নিতাই দেব (৪৫) কে আটক করে। ইউট কুকিজুড়ী পানপুঞ্জির বাসিন্দা যোশেখ খংলার ছেলে ও চালক নিতাই দেব পৃথিমপাশা ইউনিয়নের মৃত আনন্দ মোহনের ছেলে।

এদিকে অভিযোগ রয়েছে, আদিবাসী যুবক ইউট ও তাঁর ভাই কুকিজুড়ী পুঞ্জির মন্ত্রী টু কয়েক বছর পূর্বে আতিয়ার রহমান নামক এক বন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অবরুদ্ধ করে রাখার। সেসময় কুলাউড়া থানা পুলিশ, বিজিবি ও স্থানীয় জনপ্রতনিধিরা ওই বনকর্মকর্তাকে উদ্ধার করেন।

এ ব্যাপারে মুড়াইছড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবাদার নাজমুল হাসান জানান, এ ঘটনায় দু’জনকে আসামী করে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় সব ধরনের অভিযানে বিজিবির সদস্যরা তৎপর রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads