কুষ্টিয়ার কুমারখালীতে জাল ভোট দিতে গিয়ে ২ কিশোর আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে জাল ভোট দিতে গিয়ে ২ কিশোর আটক

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জানুয়ারি, ২০২১

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনে জাল স্মার্ট কার্ড বানিয়ে ভোট দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছে দুই কিশোর। শনিবার দুপুরে কুমারখালী তেবাড়ীয়া জয়বাংলা প্রাথমিক বিদ্যালয়ের পৌরসভার ৮ নম্বর নির্বাচনী কেন্দ্রের ৬ নম্বর বুথ থেকে তাদের আটক করা হয়। আটক দুই কিশোর তেবাড়ীয়া গ্রামের বাসিন্দা। 

দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার খাইরুল ইসলাম জানান, তারা ভোট দিতে এসে স্মার্ট কার্ড দেখালে সেটা জাল হওয়ায় তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ মুহাইমিন আল জিহান জানান, তারা জাল ভোট দিতে এসে আটক হয়েছে। ভোট গ্রহণ শেষে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads