সারা দেশ

কুষ্টিয়ায় বিভিন্ন দাবীতে লালন বাউলদের মানববন্ধন

  • ''
  • প্রকাশিত ৭ অক্টোবর, ২০২৩

আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া \

 লালন তিরোধান ও স্মরণোৎসবে পুরো মাঠের অর্ধেক সাধু বাউলদের জন্য উন্মুক্ত রাখা, তিন দিনের বরাদ্দকৃত লালন মেলা নির্ধারিত সময়ে শেষ না করে  মেলার নামে মাদকের ছড়াছড়ি রোধ ও লালনের অনুষ্ঠান ব্যবসা নির্ভর না করে চেতনা সমৃদ্ধ করার দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ছেউড়িয়ায় লালন আঁখড়াবাড়ীর সামনে সচেতন নাগরিক সমাজ কুষ্টিয়ার আয়োজনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে শতাধিক লালন সাধু বাউল ও ভক্তরা অংশগ্রহন করেন। ঘন্টাব্যপী চলা উক্ত মানববন্ধনে সচেতন নাগরিক সমাজ কুষ্টিয়ার সভাপতি শ ম লাবলু, কুষ্টিয়ার প্রেসক্লাব কেপিসির সাধারন সম্পাদক সোহেল রানাসহ লালন সাধু বাউল ও লালন ভক্তরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা দাবী করেন, লালনের তিরোধান দিবসের অনুষ্ঠানকে ঘিরে এখানে আসা সাধুদের কথা চিন্তা না করে সাধুদের জায়গা সংকুলন করে ২৯ লাখ টাকায় লালন মেলার ইজারা দিয়েছে স্থানীয় প্রশাসন। এতে করে ইজারাদাররা তাদের ইজারার টাকা তুলতে ব্যপক মাদকের ব্যবসাসহ লালন সাধু বাউল ও ভক্তদের বসার জায়গার অভাবে চরম বিড়ম্বনায় পরার আশংকা করছেন তারা।

মানববন্ধন শেষে দাবী আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল করে লালন সাধু বাউল ও ভক্তরা।

উল্লেখ্য, আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর তিনদিন ব্যপী শুরু হবে বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৩ তম তিরোধান দিবসের অনুষ্ঠান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads