কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত, আহত ২

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত, আহত ২

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ১২ মার্চ, ২০২০

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সুজন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার কুষ্টিয়া-খুলনা মহাসড়কের লক্ষীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক সুজন চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়ীয়া এলাকার কাবিল হোসেনের ছেলে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, সকালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী চালবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চালবোঝাই ট্রাকের চালক সুজনের মৃত্যু হয়। সারবোঝাই ট্রাকের চালক পান্না হোসেন ও সহকারী রানা আহমেদকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে ট্রাক চালক সুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads