কুষ্টিয়ায় দেওয়াল ধসে প্রাণ গেল গৃহবধূর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুষ্টিয়ায় দেওয়াল ধসে প্রাণ গেল গৃহবধূর

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ অগাস্ট, ২০২১

কুষ্টিয়ার দৌলতপুরে ঘরের দেওয়াল ধ্বসে চাপা পড়ে নিয়তি খাতুন (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার রাতে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মুসলিমনগর বাঁধবাজার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ একই গ্রামের রাজন আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, গৃহবধু নিয়তি খাতুন বাড়ির ছাদের সিড়ি ঘরের দেওয়ালে পাট শুকাতে দেয়। পরে বিকেলে শুকনো পাট তুলতে গেলে সিড়ি ঘরের দেওয়াল ধসে চাপা পড়ে সে। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা নিয়তি খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads