কুষ্টিয়া জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত

প্রতীকী ছবি

সারা দেশ

কুষ্টিয়া জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২২ এপ্রিল, ২০২০

কুষ্টিয়া জেলায় আজ বুধবার প্রথমবারের মতো দুই জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে। কুষ্টিয়া শহরে আক্রান্ত ব্যক্তির বয়স আনুমানিক (৩২) ও অপরজন কুমারখালির। তার বয়স আনুমানিক (৬০)। তারা দুজনই পুরুষ বলে জানা গেছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস পরীক্ষার ল্যাব থেকে জানানো হয় যে কুষ্টিয়া জেলায় দুজনের করোনা শনাক্ত হয়েছে। তারা বাড়িতেই আছেন। বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে নাকি হাসপাতালের আইসোলেশনে নেওয়া হবে, সেটা পরে জানানো হবে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, ওই দুই ব্যক্তির বাড়ির আশপাশ লকডাউন করা হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads