কেউ কিনল না সাকিবকে

ফাইল ছবি

ক্রিকেট

আইপিএল নিলাম

কেউ কিনল না সাকিবকে

  • কোটালীপাড়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি, ২০২২

এটা একটা শিক্ষা। যা বাংলাদেশের খেলোয়াড়দের অনেক আগেই পাওয়া উচিত ছিল। ভারতীয়রা যে বাংলাদেশকে অবজ্ঞার চোখে দেখে থাকে তার সর্বৎকৃষ্ট উদাহরণ, এবারের আইপিএলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে একটি ফ্র্যাঞ্চাইজিও নিলামে কেনার আগ্রহ দেখায়নি।

শনিবার নিলামের প্রথম দিন কেউ কেনেনি সাকিবকে। আজ নিলামের দ্বিতীয় দিন ফিরতি একটা সুযোগ ছিল তার। সেখানেও তাকে নিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি। এবারের আইপিএল নিলামে ২ কোটি ভিত্তি মূল্য ছিল সাকিবের। তবে তার জন্য দর হাঁকায়নি কোনো ফ্র্যাঞ্চাইজিই। ফলে এই অলরাউন্ডার অবিক্রিতই থেকে গেলেন।

শেষ কিছু দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে ছিলেন তিনি। পাঁচ ম্যাচে পাঁচ বার ম্যাচসেরা হওয়ায় অনন্য এক কীর্তি গড়ে বসেন সাকিব। টানা পাঁচ ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার কীর্তি যে টি-টোয়েন্টি ক্রিকেটে নেই আর! আগের রেকর্ডটা ছিল টানা চার ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার। সে কীর্তি ভাগাভাগি করছেন মার্কাস ট্রেসকোথিক, শার্ল ল্যাঙ্গাভেল্ট, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার ও উগান্ডার ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার দিনেশ নাকরানি।

বিপিএলে দারুণ ছন্দে থাকলেও শেষ আইপিএলে তার নামের পাশের সংখ্যাগুলো বেশ বেমানান। গত আইপিএলে হতাশ করা পারফরম্যান্স ছিল সাকিবের। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৮ ম্যাচে মাত্র ৪টি উইকেট নেন তিনি। আর ব্যাট হাতে করেন মাত্র ৪৭ রান।

সে কারণেই হয়তো এবারের আইপিএলে দুই বারের নিলামেও কোনো দল পাননি বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার। ফলে ২০১১ সালের পর এই প্রথম সাকিব আল হাসান খেলবেন না আইপিএলে। ২০২০ সালে নিষিদ্ধ ছিলেন ক্রিকেট থেকেই, সে কারণে কোনো দলের সামনে বিবেচনাতেই রাখার সুযোগ ছিল না তাকে। এবার ছিল, তবে এবার পেলেন না দলই!

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব। এরপর ২০১৮ ও ২০১৯ আইপিএলে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তিন বছর পর গত মৌসুমে পুরনো দল কলকাতায় ফেরেন বাঁহাতি অলরাউন্ডার। এবার কেউ না কেনায় এই প্রথম আইপিএলের নিলামে অবিক্রিত থেকে গেলেন।

সাকিব দল না পেলেও গত শনিবার আইপিএল নিলামের প্রথম দিন বাংলাদেশের বাঁহাতি কৃতি পেসার ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানের হয়নি। তাকে তার ভিত্তি মূল্য ২ কোটি রুপিতেই কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। আসছে মৌসুম নিয়ে আইপিএলের পাঁচ আসরে এ নিয়ে চতুর্থ দলটিতে দলে খেলবেন মোস্তাফিজ। ২০১৬ সাল থেকে আইপিএলে নিয়মিত খেলছেন তিনি। সে মৌসুমে সান রাইজার্স হায়দরাবাদ দলে টেনে নেয় তাকে। প্রথম আসরেই বাজিমাত করেন তিনি। ১৬ ম্যাচে ১৭ উইকেট তুলে নেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads