মহানগর

কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল পুঃ খনন কাজের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

  • ''
  • প্রকাশিত ১৬ অক্টোবর, ২০২৩

কেরানীগঞ্জ( ঢাকা)প্রতিনিধি:


ঐতিহ্যবাহি শুভাঢ্যা খাল উদ্ধারসহ পুনঃখনন কাজে ১৩শ কোটি টাকা ব্যায়ের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের যোগ দিয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী কতৃক শুভাঢ্যা খাল উদ্বোধন উপলক্ষে কেরানীগঞ্জে তৈরী পোষাক পল্লীর কালিগঞ্জ গুদারাঘাটে এক উন্নয়ন সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

কেরানীগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা ফয়সল বীন করিমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিদ্যুত প্রতিমন্ত্রী বলেন, শুভাঢ্যা খালের দুই পাড়ে অবৈধ দাখলদার উচ্ছেদ ও সংস্কারে এ প্রকল্পের কাজ শুরু করেছে সরকার। প্রথম পর্যায়ে ৩শ ১৭ কোটি টাকা ব্যায়ে শুভাঢ্যা খালের ১৪ কিলোমিটার পর্যন্ত দখলদার উচ্ছেদ ও পুনঃখননের কাজ হবে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপি-জামাত জোট শুভাঢ্যা খালের উপর জোড়পূর্বক মার্কেট নির্মাণ করে। তাই জনগণ যাতে স্বস্তির নিশ্বাস ফলতে পারে সে বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়েছে। জনগণের কল্যাণই এ প্রকল্পের মুল উদ্দেশ্য বলে জানান তিনি। পরে প্রধানমন্ত্রীর পক্ষে শুভাঢ্যা খাল সংকার কাজের উদ্বোধন ফলক উন্মোচন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে কেরানীগঞ্জে তৈরী পোষাক পল্লীর কালিগঞ্জ গুদারাঘাটে এক উন্নয়ন সভার উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজি মোঃ মজিবুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান। ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ ইকবাল হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন,আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ জাহাঙ্গীর শাহ খুশি,কেরানীগঞ্জ গার্মেন্টস মালিক ও সমবায় সমিতির সভাপতি স্বাধীন শেখ,সাধারণ সম্পাদক মুসলিম ঢালী, জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। খালটির বৈশিষ্ট্যঃ

অবৈধ দখলদারদের হাত থেকে শুভাঢ্যা খাল ও খালের দুপাশে সুরক্ষা করন, খালখনন ও উন্নয়নে সংরক্ষনের নিমিত্তে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, খালের অভ্যান্তরীন নোযোগাযোগ ব্যবস্থা পুঃরায় চালু খালের অভ্যান্তরিন পানির মান উন্নয়ন, স্থানীয় জনগনের জন্য খালের পাড়ে বিনোদন মুলক সুযোগ সুবিধা সৃষ্টিকরন।


খালটির দু'পাশে নান্দনিক ডিজাইনে ও চলাচলের জন্য রাস্তা, পূর্বের ন্যায় খালদিয়ে নৌকা চলেচল করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads