কেরানীগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে খিচুড়ি বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে খিচুড়ি বিতরণ

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২১ অগাস্ট, ২০২১

কেরানীগঞ্জ জাতীয় শ্রমিকলীগের আঞ্চলিক শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা নিহতদের স্মরণে দোয়া মোনাজাত ও অসহায় দুস্থদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুর ১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাতীয় শ্রমিকলীগ আঞ্চলিক কার্যালয় হাসনাবাদে এ খিচুড়ি বিতরণ করা হয়।

জাতীয় শ্রমিকলীগ আঞ্চলিক শাখা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ. আব্দুল জব্বার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোজাহিদুল ইসলাম মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মো. ইকবাল হোসেন, কেন্দ্রীয় কৃষক লীগের ভূমি বিষয়ক সম্পাদক ইত্তেখার হোসেন দুলু, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি মাহবুবর রহমান, জাকির হোসেন খায়ের, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ রানা, প্রচার সম্পাদক মো. কামাল হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের অন্যতম সদস্য শহিদুল্লাহ রাজিব, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্চাসেবক লীগের সহ সভাপতি আল আমিন আবদুল্লাহ, হাজি মো. সুজন মিয়া, মো. রায়হান উদ্দিন , মোখলেসুর রহমান, হায়াত আলী, সবুজ মিয়া।

এ ছাড়া জাতীয় শ্রমিক লীগের ৫টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু স্বপরিবারে যারা শাহাদাৎ বরণ করে নিহত হয়েছেন ও ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ও নিহতদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে গরীব অসহায় দুস্থদের মাঝে খিচুড়ি প্রদান করেন প্রধান অতিথি দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ম.ই মামুন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads