কেরানীগঞ্জে জাল জালিয়াতির অভিযোগে এক ব্যক্তিকে ১৫ দিনের সাজা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে জাল জালিয়াতির অভিযোগে এক ব্যক্তিকে ১৫ দিনের সাজা

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৬ অক্টোবর, ২০২০

কেরানীগঞ্জে জাল জালিয়াতির মাধ্যমে জালপর্চা প্রস্তাবপত্রসহ লোকমান হাকিম (৬০) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের সাজা দিয়েছেন কেরানীগঞ্জ দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন (তিন্নি)।

সোমবার দুপুরে দক্ষিণ ভূমি অফিসে জালজালিয়াতি করে বাস্তা মৌজার জালপর্চা প্রস্তাবপত্রসহ এলে তার কথায় গরমিল পাওয়া যায় ,তাকে হাতেনাতে আটক করা হয় । পরে কেরানীগঞ্জ দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন (তিন্নি) জিজ্ঞাসাবাদ করলে সে তার দোষ স্বীকার করে। পরে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের মাধ্যমে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোনাখোলা ফাঁড়ির সহযোগিতায় কারাগারে প্রেরন করা হয়।

জানা য়ায়, লোকমান হাকিম আরসীন গেট এলাকার বাসিন্দা, তার পিতার নাম আব্দুল জব্বার মিয়া । লোকমান বিভিন্ন ভূমি অফিসে দালালী করে।দালালী ও জাল জালিয়াতির মাধ্যমে অর্থআদায় করা তার প্রদান পেশা।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ ভূমি অফিস দালালমুক্ত করতে আমার অভিযান অব্যাহত থাকবে।এ অফিসে কোন ব্যাক্তি জাল জালিয়াতির কোন সুযোগ নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads