কেরানীগঞ্জে পুলিশ ও হেফাজতের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩ পুলিশ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে পুলিশ ও হেফাজতের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩ পুলিশ

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ এপ্রিল, ২০২১

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন মান্দাইল এলাকায় পুলিশ ও হেফাজত কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় হেফাজত কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করলে  ৩ পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যরা হলেন- এএস আই বোরহান ও এসআই নাজমুল। এছাড়া আরো ১জন  পথচারী আহত হয়।  আহত পথচারীর নাম রাজিব হোসেন।

আজ রোববার দুপুর ২টা ২৫ মিনিট এর দিকে  জিনজিরা ইউনিয়নের মান্দাইল জামিয়াতুল মাদ্রাসা ও তার আশেপাশে থেকে প্রায় শতাধিক হেফাজত নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় ঘটনাস্থল থেকে  মামুন নামের এক হেফাজত কর্মীকে আটক করে। সে মান্দাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির বলেন, হেফাজতের হামলার আশঙ্কায় আগে থেকেই কেরানীগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। আজ জোহরের নামাজ শেষে মান্দাইল মাদ্রাসা থেকে  হেফাজত কর্মীরা মিছিল নিয়ে বের হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে  হেফাজত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে হামলা করে। এতে ৩ পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়।আটক করা হয় এক হেফাজত কর্মীকে। বাকিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads