কেরানীগঞ্জে বাংলাদেশের খবরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে বাংলাদেশের খবরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১২ অক্টোবর, ২০২১

ঢাকার কেরানীগঞ্জে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি মোঃ সালাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক আজকের পত্রিকা কেরানীগঞ্জ প্রতিনিধি মো. নাজিম উদ্দীন ইমনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশের খবর পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি মো. এরশাদ হোসেন। সংক্ষিপ্ত বক্তব্য দেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রায়হান খান, সাবেক সভাপতি আব্দুল গনি,সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন রতন।

এছাড়া বাসস এর কেরানীগঞ্জ প্রতিনিধি হাজি মোস্তফা কামাল, মোহনা টিভির কেরানীগঞ্জ প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক সংবাদের কেরানীগঞ্জ প্রতিনিধি মো. বিপ্লব হোসেন ও আনন্দ টিভির কেরানীগঞ্জ প্রতিনিধি এম.আশিক নূর বক্তব্য রাখেন।

এ সময় অন্যন্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোরের ডাক ও পাক্ষিক বুড়িগঙ্গা পত্রিকার সাংবাদিক ইউসুফ আলী, প্রতিদিনের সংবাদ পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি লিটন খান, দেশ রুপান্তর পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, আমার সংবাদ পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি সামসুল ইসলাম সনেট, জিটিভি কেরানীগঞ্জ প্রতিনিধি সোহরাওয়ার্দি শ্যামলসহ অন্যরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads