কেরানীগঞ্জে লকডাউনের সুযোগে বাড়িতে গিয়ে হামলা, বৃদ্ধ মা সহ ২ জন আহত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে লকডাউনের সুযোগে বাড়িতে গিয়ে হামলা, বৃদ্ধ মা সহ ২ জন আহত

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ এপ্রিল, ২০২০

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার সোনাকান্দা এলাকায় মো. দ্বীন ইসলাম নামে এক ব্যাক্তির উপড় আতর্কিতে হামলা করেছে একটি সংঘবদ্ধ চক্র। হামালা থামাতে গিয়ে গুরুতর আহত হয়েছে দ্বীন ইসলামের বৃদ্ধ মা হালিমুন নেছা।

আজ শনিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানায় এ ঘটনায় অভিযোগ করেছেন দ্বীন ইসলাম।

এব্যাপারে মো. দ্বীন ইসলাম বলেন, পূর্বপরিকল্পিতভাবে আমার বাড়ির জায়গায় জোরপূর্বক ঘর তৈরী করতে আসে সোনাকান্দা এলাকার ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মতিন, তার ভাই হাবিব ও পিয়ার আলীর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র। আমি বাধা দিলে আমার উপর হামলা করে। হামলা থামাতে গেলে তারা আমাকে এলোপাতারি কিলঘুষি মারে এবং তাদের কাঠের আঘাতে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। হামলা করার পরে তারা আমাকে এলাকা থেকে তাড়িয়ে দেয়।

করোনা ভাইরাসের কারনে লকডাউন থাকায় স্থানীয় লোকজন বাহিরে না আসায় তারা আরও সুযোগ পায়। এই ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করা হলে সংঘবদ্ধ চক্রটি আরও ক্ষিপ্ত হয়ে উঠে বলেও জানান তিনি।

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মো. মাহমুদ বলেন, হামলার ঘটনায় অভিযোগ হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads