কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে র্যাবের পৃথক অভিযানে ২৭ আইপিএল জুয়াড়িকে আটক করেছে র্যাব। আজ শনিবার সন্ধ্যায় র্যাব-১০ বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব জানিয়েছে,শুক্রবার রাত ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া ও মীরেরবাগ এলাকায় পৃথক অভিযানে পরিচালনা করে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ২৭ জন জুয়াড়িকে আটক করে।
আটকব্যক্তিরা হলেন- মুকুল আলী (৩৮), মোঃ আনাছ মিয়া (২৩), আমিন (৩০), মোঃ ইমরান হোসেন (১৮), মোঃ বাহাদুর (২০), মোঃ ফারুক (২২), মোঃ জহির মোল্লা (৩০), আঃ রশিদ (২১), আবুল কালাম (৩৮), মোঃ বুলবুল কবির (২১), মোঃ মামুন (৩২), মোঃ আঃ রহমান (২৮), মোঃ সুমন (২১), কামরুল হাসান (২০), মোঃ জীবন আহম্মেদ (২১), মোঃ রবিন (২৭), মোঃ মহিবুল্লাহ (২৩), মোঃ ইমরান (২০), তপন চন্দ্র দাস (৩৫), মোঃ মিরাজ (১৮), মোঃ রাব্বি হাসান (১৮), মোঃ কালু (২২), মোঃ শিমুল (১৯), মোঃ ফারুক (২৪), মোঃ আকতার (৩৫), মিন্টু সেন (৩২), মোঃ মাইদুল (১৮)।
এসময় তাদের কাছ থেকে তিনটি টেলিভিশন, তিনটি রিমোর্ট, একটি মনিটর, তেইশটি মোবাইল ফোন ও নগদ- ৪৭,৫০০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।





