কেরানীগঞ্জে ৩০টি হোটেল-রেস্তোরাঁ মালিককে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

সংগৃহীত ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে ৩০টি হোটেল-রেস্তোরাঁ মালিককে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর, ২০২০

ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা,কোন্ডা ও তেঘরিয়া ইউনিয়নের কালিগঞ্জ তৈলঘাট ও নাজিরেরবাগ,চুনকুটিয়া চৌরাস্তা, তেঘরিয়া ব্রামনগাঁও,পানগাঁও,হাসনাবাদসহ এলাকায় ৩০টি হোটেল ও রেস্তেরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন তিন্নির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিন সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের নাজির মো. আনোয়ার হোসেন জানান, যে শুভাঢ্যা,কোন্ডা ও তেঘরিয়া ইউনিয়নের হোটেল রেস্তোরাঁ সরকারী কোনো নিবন্ধন ও লাইসেন্স ছাড়াই অবৈধভাবে চালিয়ে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। এই সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন তিন্নির নেতৃত্বে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় হোটেল এন্ড রেস্টুরেন্ট আইন ২০১৪ এর বিধি মোতাবেক ৩০ হোটেল ও রেস্তেরা মালিককে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন তিন্নি বলেন, ঢাকা জেলা প্রসাশক ও কেরানীগঞ্জ প্রসাশনের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো বলেন, এখন থেকে ট্রেড লাইসেন্স ও নিবন্ধন ছাড়া কোনো হোটেল ও রেস্তোরাঁ চালানো যাবে না। এই মর্মে সকল হোটেল ও রেস্তেরা মালিকদের সতর্ক করা হয় এবং হোটেল ও রেস্তেরা মালিকদের মাঝে নিবন্ধন ও ট্রেড লাইসেন্স ফরম বিতরন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads