কেরানীগঞ্জে ৩ ছিনতাইকারী আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে ৩ ছিনতাইকারী আটক

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জুলাই, ২০২২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তিরা হলেন- মো. অন্তর মিয়া, মো. আরিফ, মো. নাদিম। আজ বিকেলে র‌্যাবের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

র‌্যাব-১০ জানিয়েছে, গত শনিবার ঝিলমিল এলাকায় মো. লোকমান নামে এক যুবকের গতিরোধ করে দাঁড়ায় তিন ছিনতাইকারী। চাকু ও ছুরির ভয় দেখিয়ে লোকমানের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এ সময়ে লোকমানের ডান উরুতে ধারালো চাকু দিয়ে ছুরিকাঘাত করা হয়। লোকমানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি সুইচ গিয়ার চাকু ও ১টি ছুরি জব্দ করা হয়। গ্রেপ্তার ছিনতাইকারীদের বিরুদ্ধে ভিকটিমের বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads