আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কেরানীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝিদের আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়েছে। এতে তারানগর ইউনিয়ন বাদে ১১টি ইউনিয়নে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এদের মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ পাঁচ জনকে, কেরানীগঞ্জ মডেল থানা ছয় জনের মনোনয়ন চূড়ান্ত করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জে ইউনিয়নের পাঁচজন হলেন, শুভাঢ্যায় হাজী মোঃ ইকবাল হোসেন, আগানগরে হাজি মোঃ জাহাঙ্গীর শাহ খুশি, তেঘরিয়ায় হাজি মোঃ লাট মিয়া, কোন্ডায় মোঃ সাইদুর রহমান চৌধুরী ফারুক ও বাস্তা ইউনিয়নে হাজি মোঃ আশকর আলী। তারা প্রত্যেকেই বর্তমান চেয়ারম্যান ছিলেন।
এছাড়াও কেরানীগঞ্জ মডেল থানায় ছয়টি ইউনিয়নের মধ্যে বর্তমান তিনজন চেয়ারম্যানসহ নতুন তিনজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পেয়েছেন। তাঁরা হলেন, হযরতপুর ইউনিয়নে আনোয়ার হোসেন আয়নাল, রোহিতপুর ইউনিয়নে আব্দুল আলী, কলাতিয়া ইউনিয়নে তাহের আলী।
নতুন মুখ হিসেবে শাক্তা ইউনিয়নে হাবিবুর রহমান হাবিব, কালন্দি ইউনিয়নে ফজলুল হক ও জিনজিরা ইউনিয়নে সালাউদ্দিন আহমেদের নাম ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য এর আগে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এটি চূড়ান্ত করা হয়।





