কোকাকোলার বোতলে বিতর্কিত বাংলা শব্দের ব্যবহার বন্ধ চেয়ে রিট

সংগৃহীত ছবি

আইন-আদালত

কোকাকোলার বোতলে বিতর্কিত বাংলা শব্দের ব্যবহার বন্ধ চেয়ে রিট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি, ২০১৯

কোকাকোলার বোতলে বিতর্কিত বাংলা শব্দের ব্যবহার বন্ধ ও এ সংক্রান্ত বিজ্ঞাপনটি বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ বুধবার আইনজীবী মনিরুজ্জামান রানা হাইকোর্টে এ রিট দায়ের করেন।

রিটে আইন মন্ত্রণালয় সচিব, তথ্য মন্ত্রণালয় সচিব, সংস্কৃতি মন্ত্রণালয় সচিব ও বাংলা একাডেমিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট দায়ের করা হয়েছে।

এ সময় রাষ্ট্রপক্ষে আদালতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। তিনি বলেন, সম্প্রতি কোকাকোলা তাদের বোতলে বাংলা শব্দ বিকৃত করে বাজারে পণ্য বিক্রি করছে। পাশাপাশি ভাষা বিকৃতি করে বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করছে। তাই ভাষা বিকৃতি বন্ধ করে কোকাকোলার ওইসব বোতল বাজার থেকে সরিয়ে নিতে, কোকাকোলার বোতল বিকৃত বাংলা ভাষার ব্যবহার বন্ধ এবং তাদের প্রচারিত বিজ্ঞাপনটি বন্ধ করার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads