সারা দেশ

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক মিছিল

  • ''
  • প্রকাশিত ৬ অগাস্ট, ২০২৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে নিহতদের স্মরণে বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে শোক মিছিল করেছে শ্রীপুর উপজেলা বিএনপি। মঙ্গলবার (৬আগস্ট)বেলা ১১ টায় উপজেলার টেংরা আঞ্চলিক সড়কের মোড় থেকে এ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে শোক মিছিল শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বাচ্চুর বলেন, বাংলার বীর সন্তানরা মেধা দিয়েই সমাজ গড়তে চেয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যৌক্তিক দাবিগুলো না শুনেই, সকল শিক্ষার্থীদের রাজাকার বলে আখ্যায়িত করে দিলেন। সারাদেশে কোটা সংস্কারপন্থী নিরপরাধ অসংখ্য ভাইয়েরা মারা গেছেন, তাদের তো কোনো অপরাধ ছিল না। আমরা কোটা বিলুপ্ত চাই না, কোটা সংস্কার চাই। রাতের আঁধারে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়েদের ওপর হামলা ও নিরপরাধ ছাত্রদের লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগ ও পুলিশবাহিনী, আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।

তিনি আরও বলেন, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমরা সরকার বা মুক্তিযুদ্ধের বিরোধী নই, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ছাত্রদের ওপর যে হামলা চালিয়েছে পাকিস্তানিরা, সেই হামলাকে হার মানিয়েছে ছাত্রলীগ ও পুলিশের এই হামলা।পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,আমরা কাউকে আঘাত করে কথা বলবো না। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাই কে সজাগ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক বিল্লাস হোসেন বেপারী, আবুল মনসুর ও সাবেক পৌর বিএনপির সভাপতি সাংগঠনিক সম্পাদক সাবেক শরিফ সিদ্দিক সহ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads