কোটালীপাড়ায় আগুনে পুড়ল ৫ দোকান

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কোটালীপাড়ায় আগুনে পুড়ল ৫ দোকান

  • কোটালীপাড়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মে, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ৫ টি ব্যাবসায় প্রতিষ্ঠান। বৃহস্পতিবার রাত ১টায় উপজেলার বঙ্গলক্ষী বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ব্যাবসায়ীরা দোকান বন্ধ করে চলে যাওয়ার এক ঘন্টা পরেই সিদ্দিক খন্দকারের মুদির দোকানে আগুনের সূত্রপাত হয়। এরপরে পাশের সরোয়ার খন্দকার,সেলিম খন্দকার, নজরুল বিশ্বাস,আমজাদ খন্দকারের দোকানে মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগীতায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময়ে দোকানে থাকা মালামাল পুড়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা দাবি করেন।

এ বিষয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. নজরুল জানায়, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads