কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, মোবাইলে ভিডিও ধারণ

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, মোবাইলে ভিডিও ধারণ

  • কোটালীপাড়া প্রতিনিধি
  • প্রকাশিত ৫ অক্টোবর, ২০২০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে বিশ্ববিদ্যালয়ে পড়‍ুয়া এক ছাত্র। এসময় ধর্ষণের এ দৃশ্য মোবাইলে ধারণ করেছে তার এক বন্ধু। ধর্ষণের কথা কাউকে বললে ধারণকৃত ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়া হবে বলে হুমকিও দিয়েছে ওই ধর্ষক।

গত শনিবার উপজেলার ধারাবাশাইল গ্রামের ইব্রাহিম হাওলাদার ঠান্ডার মাছের ঘের পাড়ে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী বলেন, শনিবার (৩সেপ্টেম্বর) সকাল ৯টায় মেধাবিকাশ ডিজিটাল স্কুলের স্যারের কাছ থেকে প্রাইভেট পড়ে স্থানীয় চৌধুরীর হাটে কলম কিনতে যাই। এ সময় পূর্ণবর্তী গ্রামের মহসিন হাওলাদার খনুর ছেলে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলী হোসাইন ও একই গ্রামের ইব্রাহিম হাওলাদার ঠান্ডার ছেলে মাসুদ হাওলাদার আমাকে ভয় দেখিয়ে ধারাবাশাইল গ্রামে অবস্থিত ইব্রাহিম হাওলাদার ঠান্ডার মাছের ঘের পাড়ে নিয়ে যায়। এখানে বসে আলী হোসাইন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলে। আমি রাজি না হওয়ায় আলী হোসাইন আমাকে মারধর করে। তার মারধরের কারণে একটা পর্যায়ে আমি দূর্বলহয়ে পড়লে আলী হোসাইন আমাকে ধর্ষণ করে। এসময় তার বন্ধু মাসুদ হাওলাদার মোবাইল ফোনে এ দৃশ্য ধারণ করে। আমি এই ধর্ষণের কথা কাউকে বললে বা আগামীতে তাদের কথা না শুনলে এই দৃশ্য ফেসবুকে ছেড়ে দিবে বলে হুমকি দেয়।

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী কোটালীপাড়ার মেধাবিকাশ ডিজিটাল স্কুলের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় নির্যাতিতার পিতা বাদী হয়ে আজ সোমবার কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আলী হোসাইনের পিতা মহসিন হাওলাদার খনু বলেন, আমার ছেলেকে ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads