কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ২৭টি শ্যালো মেশিন ধ্বংস

অভিযান পরিচালনার সময় আনোয়া আলী নামে একজনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন টাস্কফোর্স।

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ২৭টি শ্যালো মেশিন ধ্বংস

  • কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ জানুয়ারি, ২০২০

সিলেট কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে একটা ৩০ মিনিট পর্যন্ত বিজিবি, পুলিশ ও আরএনবি সদস্যদেরকে নিয়ে এ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২৭টি শ্যালো মেশিন ও ২হাজার ফুট পাইপসহ ধ্বংস করা হয়।

টাস্কফোর্স সূত্রে জানা যায়, ভোলাগঞ্জ ১০ নং ও বাংকার এলাকায় অভিযান পরিচালনার সময় সরকারি কাজে বাঁধা প্রদান করায় উপজেলার মোস্তফানগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আনোয়ার আলীকে ৭দিনের কারাদ- দেওয়া হয় এবং ধ্বংসের পরিমান প্রায় ১২ লক্ষ টাকা।

উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য জানান, অভিযানে ২৭টি শ্যালো মেশিন ও ২হাজার ফুট পাইপ ধ্বংস সহ একজনকে ৭দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পরিবেশ বিধ্বংসী এমন যন্ত্র চালিয়ে পাথর উত্তোলন করতে দেওয়া হবেনা। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads