ক্যান্সারে আক্রান্ত হয়ে দুর্গাপুরের যুবলীগ নেতার মৃত্যু

নেত্রকোনা দুর্গাপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মবিন ইবনে সাঈদ লেনিন

সংগৃহীত ছবি

সারা দেশ

ক্যান্সারে আক্রান্ত হয়ে দুর্গাপুরের যুবলীগ নেতার মৃত্যু

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২ সেপ্টেম্বর, ২০১৯

জীবন যুদ্ধে হার মেনে না ফেলার দেশে চলে গেলেন নেত্রকোনা দুর্গাপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মবিন ইবনে সাঈদ লেনিন। রোববার রাত সাড়ে ১১ টায় রাজধানীর শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার ছোট ভাই মবিন ইবনে সাঈদ স্ট্যালিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনৈতিতে অংশ নেয় ত্যাগী এই নেতা। আর্দশ নেতৃত্বে জন্য দুর্গাপুর পৌর ছাত্রলীগের সভাপতি দায়িত্বও পালন করেন তিনি। ২০০৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলের জন্য প্রচার প্রচারণা চালিয়ে নেত্রকোনা ১ আসনে এমপি পদে নির্বাচিত করেন ছিলেন সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে। এরপর ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের জন্য ছুটেছেন গ্রাম থেকে শহরে। সর্বশেষ ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদারের জন্য প্রচার প্রচারনায় তার ভূমিকা ছিলো অনেক।

পরিবার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে দুর্গাপুর, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য ভারতেও যাবার কথা ছিলো তার। কিন্তু গত ২০ আগস্ট শারীরিকভাবে অসুস্থ  হয়ে পড়লে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। কিন্তু সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে ২১ আগস্ট ঢাকার শ্যামলী স্প্যাসালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রাখা হয়। গত ২৫ আগষ্ট শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বের করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এর পর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছেল তিনি। কিন্তু গতকাল সন্ধ্যায় আবারো শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। এরপর রাতে তিনি মারা যান।

মবিন ইবনে সাঈদ স্ট্যালিন জানান, দুর্গাপুরে সুসং সরকারী মহাবিদ্যালয় মাঠে বাদ জোহর জানাযায় নামাজ শেষে পৌরসভার কবরস্থানেরই তাকে দাফন করা হবে।

মবিন ইবনে সাঈদ লেনিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুবদার এমপি, সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী, উপজেলা ও জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি), দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতি, প্রেসক্লাব, সাধারণ মানুষ সহ সকল দলেন নেতা কর্মীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads