ঢালিউডের জনপ্রিয় নায়িকার নাম মাহিয়া মাহি। রোমান্টিক, অ্যাকশন, কমেডি, গ্রামীণ সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। যেখানে যেমন মাহি সেখানে তেমনভাবে হাজির হয়েছেন! তবে এত চরিত্রের ভিড়ে কখনো খলনায়িকা হিসেবে পাওয়া যায়নি এই অগ্নিকন্যাকে। এবার মাহিয়া মাহি আসছেন খলনায়িকা হিসেবে। গত মঙ্গলবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘ব্লাড’ নামে নতুন একটি ছবিতে। যার পরিচালক ওয়াজেদ আলী সুমন।
মাহি জানান, ছবিতে তিনি খলনায়িকার চরিত্রে অভিনয় করবেন। মাহি বলেন, ‘আমাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। একটি নায়িকার চরিত্র, অন্যটি খলনায়িকার। খল চরিত্রে অভিনয়ের ইচ্ছে আমার অনেক দিনের। এ চরিত্রটি হবে নিজেকে ভাঙার একটি অন্যতম উপায়। বড় আয়োজনের ছবি ছাড়া করব না আগেই বলেছিলাম। এ জন্য অনেকদিন অপেক্ষায় ছিলাম। ‘ব্লাড’ ছবিটি হতে পারে অনেক বড় কিছু। বাকিটা সময় বলে দেবে।’
এদিকে পরিচালক ওয়াজেদ আলী সুমন জানালেন, জানুয়ারির শেষেই ‘ব্লাড’ ছবির শুটিং শুরু হবে। এটি হবে অ্যাকশন ঘরানার ছবি। প্রি-প্রডাকশনের কাজ চূড়ান্ত পর্যায়ে। শুটিংয়ের মাহির নায়কের নাম জানানো হবে।





