দুর্ঘটনা

খাবার সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রামগঞ্জে এক রাতে তিন চুরি আহত-৮

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ মার্চ, ২০২৩

রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রামগঞ্জে খাবার সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে এক রাতে তিন ঘরে দূর্ধর্ষ চুরি হয়েছে। এ সময় চোরের দল স্বর্ণাংলকার,নগদ টাকা ও মূল্যবান সামগ্রীসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ঘটনাটি ঘটে বুধবার(২৯ মার্চ) রাতে ৩নং ভাদুর ইউনিয়নের সমেষপুর মোল্লা বাড়ির জয়নাল আবেদীন, আবুল কাশেম ও মোহাম্মদ মেম্বারের ঘরে। এ ঘটনায় বিষক্রিয়া জয়নাল আবেদীন(৭০), আবুল কাশেম(৬৫), সাফিয়া খাতুন(৬০), ছালেহা বেগম(৫৫), জামাল উদ্দিন বাবু(৪০) রাবেয়া খাতুন(৩৫), লিমা আক্তার(৩৫) হারুন অর রশিদ বাবুল(৫৫) তিন পরিবারের ৮জন আহত হয়েছে। আহত সাফিয়া বেগম ও জামাল উদ্দিন বাবুলকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদেরকে প্রাইভেট চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাফিজ আহম্মদ, তছলিম উদ্দিন, মহিনউদ্দিনসহ বাড়ির লোকজন জানান, রাতে তারাবি নামাজ পড়ে ঘরের লোকজন ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে সেহেরী খাবার জন্য না উঠায় পাশ্ববর্তি ঘরের লোকজন ডাকতে গিয়ে দেখে ঘরের দরজা খোলা, আলমীরাসহ জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে আছে। ধারনা করা হচ্ছে সন্ধ্যা রাতে যে কোন সময় চোররা ভাত বা পানির সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয়া হয়েছে। এতে রাতে খাবার খেয়ে বিষক্রিয়া সবায় অজ্ঞান হয়ে পড়ে। এ সময় চোর আবুল কাশেমের ঘর থেকে ২ সোনার চেইন, ৩টি আংটি ,৩ জোড়া কানফুলসহ ২ ভরি স্বর্নাংলকার ও নগদ ৩০ হাজার টাকাসহ ২লক্ষাধিক টাকার মালামাল, জয়নাল আবেদীনের ঘর থেকে নগদ ১০ হাজার টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল ও কাশেম মেম্বারের ঘর থেকে ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ এমদাদুল হক জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads