বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনার খালিয়াজুরীতে মুজিববর্ষের ক্ষণগণনা উৎসব উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বেলা ৩টায় স্থানীয় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। ইউএনও এ এইচ এম আরিফুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারি, সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ এতে অংশ নেয়। র্যালিটি বিভিন্ন স্থান ঘুরে ওই চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যান্যের মাঝে ছিলেন ওসি এটিএম মাহমুদুল হক ও উপজেলা প্রকৌশলী সিদ্যার্থ কুমার কুন্ডু।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। পরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।





