সারা দেশ

খাল দখল করে গড়ে উঠছে পাকা ভবন

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ নভেম্বর, ২০২১

বরিশালের পয়সারহাট-আগৈলঝাড়া সড়কের পাশে রথখোলা বাসষ্ট্যান্ড সংলগ্ন খাল দখল করে পাকা ভবন নির্মাণ অব্যাহত রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর পূনরায় খাল দখল করে নির্মাণ কাজ শুরু করায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, রথখোলা বাসষ্ট্যান্ডের পশ্চিম পাশে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণ শুরু করে স্থানীয় প্রভাবশালী মাসুদ হোসেন। স্থাপনা নির্মাণ এতোদিন বন্ধ থাকলেও বর্তমানে টিনের বেড়া দিয়ে খালের মধ্যে ভবন নির্মাণ অব্যাহত রয়েছে। অপরদিকে উপজেলার সুজনকাঠী গ্রামের ফকিরবাড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় খাল দখল করে নির্মিত দোকান প্রশাসন ভেঙ্গে দিলেও পূনরায় দোকান নির্মানের পায়তারা চালিয়ে আসছে একটি মহল।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী মোঃ আবুল হাসেম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads