খুলনায় মন্দির ভাংচুরের ঘটনায় গোপালগঞ্জে মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

খুলনায় মন্দির ভাংচুরের ঘটনায় গোপালগঞ্জে মানববন্ধন

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ অগাস্ট, ২০২১

খুলনার রুপসা থানার শিয়ালী গ্রামে শ্রীশ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরসহ বিভিন্ন মন্দির ভাংচুর, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এবং বাড়ীঘর ও দোকান লুটপাটের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গোপালগঞ্জ শ্রীশ্রী হরিচাঁদ-গুরুচাঁদ সেবা সংঘ এ কর্মসূচীর আয়োজন করে।

শুক্রবার সকালে (সাড়ে ১০টায়) জেলা শহরের স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এ সময় দোষীদের শাস্তির দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা।

মানববন্ধন চলাকালে শ্রীশ্রী হরিচাঁদ-গুরুচাঁদ সেবা সংঘের প্রতিষ্ঠাতা সুবল চন্দ্র রায়, সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস, শিক্ষক দুলাল বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস বক্তব্য রাখেন। বক্তরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সংখ্যালঘু নির্যাতন আইন ও সংখ্যালঘু কমিশন গঠনের দাবী জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads