জাতীয়

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৩ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ ফেব্রুয়ারি, ২০২২

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৭ জন।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

মৃত ব্যক্তিরা হলেন নগরীর দোলখোলা এলাকার আদি সাহা (৭২), বাগেরহাট কচুয়ার মুনসুর আলী (৭০) ও নগরীর টুটপাড়ার হেনারা (৬২)।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ হাসপাতালটির আইসিইউ ওয়ার্ডে ৬ জন, রেড জোনে ২৩ জন ও ইয়েলো জোনে ১৮ জন ভর্তি রয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads