সারা দেশ

বডি বিল্ডিং মিস্টার কেরাণীগঞ্জ

খেলবে কেরানীগঞ্জ দেখবে বাংলাদেশ

  • ''
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি, ২০২৪

কেরানীগঞ্জ ঢাকা)  প্রতিনিধি :

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিভিন্ন ইভেন্টে খেলাধুলায় সুনাম অর্জন করায় ইতিমধ্যে  হামিদ স্পোর্টস একাডেমির কেরানীগঞ্জসহ সারাবিশ্ববাসীর কাছে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন মাদক নামক মরনব্যাধী থেকে যুবসমাজকে রক্ষা করতে আমি উপজেলা চেয়ারম্যানসহ আমার নির্বাচনী এলাকার ০৫ টি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানদের নিয়ে ১৪ টি খেলার মাঠ উদ্ধার করে খোলার প্রস্তুুত করা হয়েছে।

তিনি বলেন, বডি বিল্ডিং  কাজল এর পিতা সুলতান মিয়ার অনুরোধ এবং আগ্রহ দেখে বডি বিল্ডিংদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজনের কথা চিন্তা কলি । তারই ধারাবাহিকতায় আজ এ আগানগর খেলার মাঠে বাংলাদেশের সবচেয়ে বড় বডি বিল্ডিংয়ের আয়োজন করা হয়েছে। আজ শনিবার হামিদ স্পোর্টস একাডেমির ও কেরানীগঞ্জ  উপজেলা পরিষদের যৌথ  উদ্যোগে আয়োজিত বডিবিল্ডিংয়ের প্রতিযোগিতায়  প্রধান অতিথি হিসেবে তিনি এ সব কথা বলেন।

  শনিবার  সকাল ৯টা থেকে ১১ টা পর্য়ন্ত  বিভিন্ন ক্যাটাগরির রেজিস্ট্রেশন ও ওজন মাপার মধ্যে দিয়ে  বডি বিল্ডিং এর প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায়   মোট ১৭৪ জন বডি বিল্ডিং এর সদস্য রেজিস্ট্রেশন করেন । প্রতিযোগিতা শুরু হয়ে  সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে।

প্রতিযোগিতায় ম্যান ফিজিক্সস রাউন্ডে ৬ জন প্রতিযোগিকে বিজয়ী ঘোষনা করেন।  এতে প্রথম হয় সারকার উদ্দিন শাওন , দ্বিতীয় হয় আজাহারুল ইসলাম ,তৃতীয় হন মোঃ রফিকুল ইসলামসহ ছয়জন।
আন্তঃ কেরানীগঞ্জ রাউন্ডে চ্যাম্পিয়ন হন মোঃ হাবিব, ১ম রানার আপ হন মোঃ সবুজ এবং ২য় রানার আপ হন মোঃ মনির হোসেন।

অল কেরানীগঞ্জ রাউন্ডে চ্যাম্পিয়ন হন মোঃ তানবির ইসলাশ ,১ম রানার আপ-মোঃ আরিফুল ইসলাম, ২য় রানার আপ হন মোঃ আসিকুজ্জামান।
 এরপর বিভিন্ন ক্যাটাগরির বিজয়ী প্রতিযোগীর মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

জানাযায় ,কেরাণীগঞ্জ উপজেলার পরিষোদ ও হামিদ স্পোর্টস একাডেমি যৌথ  উদ্যোগে দিনব্যাপী বডিবিল্ডিং (শরির চর্চা) প্রতিযোগিতা ২০২৪ আয়োজন  করা হয় । এই প্রতিযোগিতার মাধ্যমে দেশবাসী পাবে নতুন মিস্টার কেরাণীগঞ্জ। শিশু, কিশোর ও যুবকদের শারীরিক এবং মানসিক বিকাশে হামিদ স্পোর্টস একাডেমি করাজ করে যাচ্ছে।  কেরানীগঞ্জের ৪০ জন প্রতিষ্ঠিত বডিবিল্ডারদের সঙ্গে সারাদেশ থেকে আরো ৮০ জন প্রতিযোগীসহ মোট ১২০ জন প্রতিযোগি ৬টি ক্যাটাগরিতে অংশ নিবেন। যেমন  বডিবিল্ডিং আন্ত: কেরানীগঞ্জ, ম্যান ফিজিক আন্তঃ কেরানীগঞ্জ, উন্মুক্ত বডিবিল্ডিং ৬৫ কেজি, উন্মুক্ত বডিবিল্ডিং ৭৫ কেজি, উন্মুক্ত বডিবিল্ডিং ৭৫ প্লাাস কেজি এবং উন্মুক্ত ম্যানস ফিজিকে অংশ নেবেন বডিবিল্ডাররা। তবে স্থানীয় প্রতিযোগীদের উৎসাহিত করতে আরো একটি বাড়তি ক্যাটাগরিও রেখেছেন আয়োজকরা। এটিই আসলে প্রতিযোগিতার মূল আকর্ষণ। ‘মিস্টার কেরানীগঞ্জ।’ যেখানে জিতলে ১ লাখ টাকা অর্থপুরস্কারের পাশাপাশি ক্রেস্টও জিতে নেয়ার সুযোগ রাখা হয়েছে। মোট সাড়ে ৮ লাখ টাকার প্রাইজমানি থাকছে হামিদ স্পোর্টস একাডেমির ও উপজেলা পরিষদের যৌথ  উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমী বডিবিল্ডিংয়ের এই প্রতিযোগিতায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতি মন্ত্রীর সহধর্শিনী সিমা হামিদ, হামিদ স্পোর্টস একাডেমির পরিচালক সারওয়ার হোসেন। কেরানীগঞ্জ প্রতিযোগিতার  প্রধান সমন্বয়ক স্বর্ণপদকজয়ী সাবেক বডিবিল্ডার রুসলান হোসেন, হামিদ স্পোর্টস একাডেমির পরিচালক জাকির আহমেদ, নাসরিন পপি, একাডেমির পরিচালক (ক্রীড়া) তারিকুজ্জামান নান্নু, বডি বিল্ডার্স জাহিদ হাসান শুভ প্রমুখ।

 এ প্রতিযোগিতার  পৃষ্ঠপোষক হিসেবে থাকছে শাহ সিমেন্ট, টিকে গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ এবং এসকিউ গ্রুপ। প্রতিযোগিতা শেষে রাত ৮টায় অনুষ্ঠিত হবে জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেলের কনসার্ট ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads