সারা দেশ

খেলাঘর ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ অক্টোবর, ২০২১

খেলাঘর ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি ও সাকেজ ভ্যালিতে খেলাঘর ঢাকা মহানগর উত্তরের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ ও ২০ অক্টোবর সাজেক ভ্যালিতে আনন্দ ভ্রমনের অংশ হিসেবে মহানগর কমিটি, শাখার আসরের কর্মী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে। খেলাঘরের অর্ধশত বন্ধুদের নিয়ে রুইলুই পাড়া, কংলাক পাহাড়, হ্যালিপ্যাড, রিসাংঝর্ণা, আলুটিলা গুহা ও খাগড়াছড়ি বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শণ করা হয়।

খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আরিফুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহাজুল ইসলাম ফয়সালের পরিচালনায় ১৯ অক্টোর বিকেল ৩টায় সাজেক রুইলাই পাহাড়ের হেলিপ্যাডে সংক্ষিপ্ত আলোচনা ও র‌্যাফেল ড্রর পুরস্কার বিতরণ করা হয়।

এসময় অন্যন্যদের সাথে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম আব্বাস, খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি শাহনাজ বেগম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিন আক্তার, খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি বুলবুল আহমেদ জয়, জাতীয় পরিষদ ও মহানগর সদস্য লিটন হাসান, সম্পাদক জাকির মেম্বার, রঞ্জন মাহমুদ বেলাল, আরিফুল ইসলাম প্রধান, সদস্য ফাতেমা বেগম, ইয়াসিন আরাফাত জহিরুল ইসলাম স্বপন, পিয়াল মিতু প্রমুখ।

উল্লেখ যে, ভ্রমনের পাশাপাশি ১৯ অক্টোবর সন্ধ্যায় রুইলুই পাড়ায় খেলাঘর সংগঠকরা এক সাংস্কৃতিক আড্ডার আয়োজন করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads