গণটিকা নিতে গিয়ে রেলিং ভেঙে আহত ৮ নারী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গণটিকা নিতে গিয়ে রেলিং ভেঙে আহত ৮ নারী

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ ফেব্রুয়ারি, ২০২২

করোনাভাইরাসের প্রথম ডোজ গণটিকা দেয়ার শেষ দিনে ভোলার লালমোহনে টিকা দিতে এসে দোতলা ভবনের রেলিং ভেঙ্গে পরে গিয়ে ৮ নারী আহত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ভবনের দ্বিতীয় তলায় টিকা দেয়ার জন্য মানুষ লাইনে দাঁড়ায়। এসময় মানুষের চাপে রেলিং ভেঙে পরে গিয়ে টিকা নিতে আসা ৮ নারী আহত হন। 

এরা হলেন- রিজিয়া বেগম (৭০), সীমা আক্তার (২৮), পারুল বেগম ( ৬০), ফরিদা ইয়ামিন (৫৬), জুলেখা বিবি (৬০), মিনারা বেগম (৪৯), পারভিন বেগম (৪০) ও রোকসানা বেগম (৩৬)। 

স্থানীয়রা জানান, গণটিকার কেন্দ্র হওয়ায় ওই ইউনিয়ন পরিষদের ভবনে সকাল থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ টিকা নিতে আসেন। এ সময় টিকা প্রত্যাশীদের ভিড়ে ভবনের রেলিং ভেঙে আটজন আহত হন। 

এ বিষয়ে লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা জানান, জরাজীর্ণ ভবনের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে আহতদের চিকিৎসার দায়িত্ব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads