জাতীয়

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬৯ , শনাক্ত ৬০২৮

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ এপ্রিল, ২০২১

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৬৯ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৮৯১ জনে। এর আগে গতকাল সোমবার দেশে একদিনে করোনায় ৮৩ জনের মৃত্যু হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৯৮৫ জন। গতকাল সোমবার ৭ হাজার ২০১ জনের দেহে করোনা শনাক্ত হয়।

করোনাভাইরাস নিয়ে আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads