গফরগাঁওয়ে চালককে হত্যা করে অটোবাইক ছিনতাই

নিহত ব্যাটারী চালিত অটোবাইক চালক সুজন মন্ডল(২৫)

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

গফরগাঁওয়ে চালককে হত্যা করে অটোবাইক ছিনতাই

  • গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুলাই, ২০১৯

ময়মনসিংহের গফরগাঁওয়ে সুজন মন্ডল(২৫) নামে এক চালককে হত্যা করে তার ব্যাটারী চালিত অটোবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আাজ শনিবার সকালে চাকুয়া গ্রামের শীতলক্ষা নদী থেকে সুজন মন্ডলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন পাগলা থানা পুলিশ।

সুজন মন্ডল উপজেলার সুতার চাপুর গ্রামের বাবুল মন্ডলের ছেলে ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বারইহাটি থেকে ত্রিমোহনী যাওয়ার উদ্দেশ্যে অজ্ঞাত এক নারী সুজন মন্ডলের অটোবাইকটি ভাড়া নেওয়ার পর থেকেই নিখোঁজ হয়। দুর্বৃত্তরা সুজন মন্ডলকে হত্যা করে তার অটোবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। শনিবার সকালে চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শীতলক্ষা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পাগলা থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামানের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করেন। পরে নিহতের পিতা এসে লাশ সনাক্ত করেন।

পাগলা থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান বলেন, দুর্বৃত্তরা সম্ভবত স্বাশরুদ্ধ করে হত্যার পর অটোবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। ময়না তদন্তের রিপোর্ট ও অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads