ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল শনিবার রাতে মসজিদে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে হাফেজ মাওলানা মোঃ আজিম উদ্দিন নামক এক ইমামকে জবাই করে খুন করেছে অজ্ঞাতনামা দুর্বত্তরা।
নিহত ইমাম হাফেজ মাওলানা মোঃ আজিম উদ্দিন গফরগাঁও উপজেলার পাগলা থানার বেলদিয়া গ্রামের মৃত শেখ মজরত আলীর ছেলে । তিনি গত ২০ বছর ধরে স্থানীয় সাধুয়া জামে মসজিদের ইমামতি করে আসছেন।
নিহতের পরিবারের সদন্য, এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, হাফেজ মাওলানা মো আজিম উদ্দিন প্রতিদিনের ন্যায় সাধুয়া জামে মসজিদে এশার নামাজের ইমামতি করে শনিবার রাত সোয়া আটটার দিকে বাড়ি ফিরার পথে সাধুয়া-নিগুয়ারি খালের পাশে সাধুয়া মার্কেটের সংলগ্ন এলাকায় অজ্ঞাতনামা দুর্বত্তরা গলা কেটে জবাই করে তাকে খুন করে ফেলে রেখে যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আরো আরও পাঁচ/ ছয়টি ধারোলো অস্ত্রের আঘাত আছে। পথচারীরারা দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাবাসী উপস্থিত হয়ে পাগলা থানা পুলিশকে খবর দেয়।
নিহতের স্ত্রী বিলকিস বেগম (৫০) তার স্বামী সাদাসিদা মানুষ, কোন শক্র নাই। কারা, কেন এই খুন করল জানি না।
পাগলা থানার ওসি মোঃ শাহিনুজ্জামান খান বলেন হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে দুর্গম এলাকা। পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। খুনের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।





