গফরগাঁওয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

ক্ষতিগ্রস্ত দোকানের একাংশ

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

গফরগাঁওয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

  • গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ মার্চ, ২০১৯

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানাধীন দত্তের বাজারে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাশার কসমেটিক্সসের মালিক আবুল বাশার বলেন, এতে তার প্রায় ২০লাখ টাকার ক্ষতি হয়েছে। ষড়যন্ত্র করে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ তুলেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন দত্তেরবাজারে শনিবার রাত সাড়ে ১২টার দিকে ‘আবুল বাশার কসমেটিকস’ থেকে আগুনের সুত্রপাত মুহুর্তে আগুন তানিয়া ট্রেডার্স ও পলাশের কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে যায়। বাজারের পাহারাদারের মাধ্যমে মসজিদে প্রচার করলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রন করে। এতে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহ আগুনে নগদ টাকাসহ প্রতিষ্ঠানটির অর্ধলাখ টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে। পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল বাশার বলেন, ষড়যন্ত্র করে কেউ আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়েছে। ক’দিন আগেও আমার উপর হামলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads