সারা দেশ

গলাচিপায় বজ্রপাতে একজনের মৃত্যু

  • ''
  • প্রকাশিত ২৯ মে, ২০২৪

গলাচিপা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালীতে জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. রুবেল গোলদার (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে ) দুপুরে উপজেলার গোলখালীর নলুয়াবাগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া নলুয়াবাগী গ্রামের নাশির গোলদারের ছেলে।

পরিাব সূত্রে জানা যায়, ঝড়-বৃষ্টি আসছে দেখে বাড়ির পাশের জমিতে থাকা গুরু আনতে যান রুবেল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গলাচিপার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবগী গ্রামে জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন রুবেল গোলদার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads