গলাচিপায় যৌন নিপড়নকারীর বিচারের দাবী

গলাচিপায় যৌন নিপড়নকারীর বিচারের দাবীতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গলাচিপায় যৌন নিপড়নকারীর বিচারের দাবী

  • গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২ নভেম্বর, ২০১৯

পটুয়াখালীর গলাচিপায় যৌন নিপড়নকারী পূর্ব চরবিশ্বাস সরকারি প্রথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী আরিফ হাওলাদারের দৃষ্টান্ত মূলক বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

আজ শনিবার সকালে বিদ্যালয় সামন থেকে মানববন্ধন শুরু হয়ে মঙ্গলবাড়িয়া বাজারে শেষে হয়। ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও বিদ্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিদ্যালয়ের সভাপতি মাওলানা মো.হেলাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাসনা হেনা বেগম, লাইজু বেগম, অভিভাবক মুক্তার হোসেন মেলকার, আমীর হোসেন প্যাদা, আবু সাইদ মৃধা, শহীদ মৃধা, মো.শাহজাহান মেলকার প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads